সর্বশেষ

ডেসটিনির বিনিয়োগকারীরা কীভাবে টাকা ফেরত পাবেন, জানালেন রফিকুল আমীন

Rafiqul amin explains how destiny investors will get their money backWeb Popup (3)

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, তাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ডেসটিনির বর্তমান বোর্ডের। তবে তাকে পুনরায় ম্যানেজিং ডিরেক্টর করা হলে তিনি মানুষের টাকা ফেরত দিতে পারবেন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রফিকুল আমীন জানান, তিনি এখনও ডেসটিনির ব্যবস্থাপনার সাথে যুক্ত নন এবং ডেসটিনি ছাড়া অন্য কোনো কোম্পানিও করেননি। ডেসটিনির কোনো ঋণ নেই এবং তাদের ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, যেখানে দায়ের পরিমাণ তিন হাজার কোটি টাকা।

নতুন দল বাংলাদেশ আমজনগণ পার্টি সম্পর্কে তিনি বলেন, সততার সাথে ব্যবসা করার জন্য ডেসটিনির বিকল্প ছিল না। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করেছেন এবং এর কারণেই সরকারের রোষানলে পড়েছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা মানি লন্ডারিং মামলা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup