সর্বশেষ

সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

Bsf arrests bangladeshi man who went to cut grass at borderWeb Popup (3)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকল সীমান্তে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দুপুরে রাণীশংকল উপজেলার ধর্মগড় বিওপি সীমান্তের শূন্য রেখায় এই ঘটনা ঘটে।

আজিজুর হক নামের ওই ব্যক্তি একই উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে গেলে বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, বিএসএফ পতাকা বৈঠকে ওই বাংলাদেশিকে নিরাপদে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে এবং তাকে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিজিবি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup