সর্বশেষ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আটক ৫

5 arrested in malaysia, including immigration officerProbashir city Popup 19 03

অবৈধ বিদেশি কর্মীদের নিবন্ধনে সহায়তা ও ঘুষ গ্রহণের অভিযোগে মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগের তিন কর্মকর্তা, এক কোম্পানি ম্যানেজার এবং এক বিদেশি নাগরিককে আটক করেছে। সোমবার (২৩ জুন) পুত্রজায়া ও কেলানটান রাজ্যের আশপাশে দুপুর পর্যন্ত চালানো অভিযানে ২০ থেকে ৪০ বছর বয়সী এই পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে এমএসিসি জানিয়েছে, আটক তিন কর্মকর্তা বিদেশি কর্মী নিবন্ধনের জন্য প্রতি আবেদনকারীর কাছ থেকে ৫০ থেকে ৬০ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন আইনের ১৭(এ) ধারায় তদন্ত চলছে।

এমএসিসির আবেদনের পর মঙ্গলবার সকালে কেলানটানের কোটা বাহরু ম্যাজিস্ট্রেট আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের ম্যাজিস্ট্রেট আমিন রশিদি রামলি এ আদেশ দেন। আটককৃতদের বিরুদ্ধে সরকারি দায়িত্বের অপব্যবহার ও একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বিদেশি কর্মী নিবন্ধনের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, এমএসিসির গোয়েন্দা বিভাগ ২৩ জুন কেলানটানে অভিযান চালিয়ে এই চক্রের কার্যক্রমের সূত্র ধরতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, আরটিকে প্রোগ্রামের আওতায় বিদেশি কর্মীদের বৈধতার নামে দীর্ঘদিন ধরেই একটি চক্র অনিয়ম করে আসছিল, যেখানে দেশি-বিদেশি এজেন্টদের সম্পৃক্ততা রয়েছে।

এমএসিসির সিনিয়র পরিচালক দাতুক ইদ্রিস জাহারুদ্দিন গণমাধ্যমকে জানান, এই ধরনের দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ড দেশের অভিবাসন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে। তাই সরকারি কর্মকর্তাদের দুর্নীতির জাল ভেঙে দিতে ও প্রতারিত অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনের অভিযান চলমান থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03