সর্বশেষ

ভারতে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

Passenger plane crashes in indiaWeb Popup (3)

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির।

দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup