Long Popup (2)
সর্বশেষ

অবশেষে মুখোমুখি হতে যাচ্ছেন ইউনূস- মোদি

অবশেষে মুখোমুখি হতে যাচ্ছেন ইউনূস মোদিProbashircityWebPopupUpdate

আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গুলশান-২-এ এক ব্রিফিংয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে নিশ্চিত করেছেন যে, সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও মোদির সাক্ষাৎ হতে পারে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর নিশ্চিত হলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক চূড়ান্ত হয়নি।

এর আগে, গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি ড. ইউনূসের। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate