সর্বশেষ

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Bangladeshi youth killed in road accident in LondonWeb Popup (3)

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফুড ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়্যাল লন্ডন হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ী ফয়জুল করিমের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান শাকিল। তবে আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং জীবিকার প্রয়োজনে তিনি ফুড ডেলিভারির কাজে যোগ দেন। গত ১৪ জানুয়ারি কর্মাশিয়াল রোডে ডেলিভারির সময় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হঠাৎ খুলে গেলে সাইকেলে থাকা শাকিল গাড়িটিতে ধাক্কা খান। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবা কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত শাকিলের জীবন রক্ষা সম্ভব হয়নি।

শাকিলের মৃত্যুর খবর পৌঁছানোর পর তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী সোহেল আহমেদ জানিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলে দাফনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup