সর্বশেষ

লাশের পাশেই বসে ছিলেন প্রবাসী শফিকুল

লাশের পাশেই বসে ছিলেন প্রবাসী শফিকুলCity ads Investment (1)

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক প্রবাসী স্বামী নিজের স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এই ঘটনাটি বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানার কাশিপুর হাজিবাড়ি এলাকায় ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামী শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে। শফিকুল ইসলাম ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। মাত্র ১৫ দিন আগে তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছিলেন।

নিহত সানোয়ারা (৩২), ফতুল্লা থানার কাশিপুর হাজিবাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। শফিকুল ও সানোয়ারা আপন খালাতো ভাই-বোন ছিলেন। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।

লাশের পাশেই বসে ছিলেন প্রবাসী শফিকুল

পুলিশ জানায়, বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া ছাদে খেলতে যাওয়ার জন্য বাধা পেয়ে কান্নাকাটি করে। এতে তার মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে মেয়েকে ধমক দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম ঘরের ভেতর থেকে একটি ছুরি নিয়ে সানোয়ারাকে একাধিকবার ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরিটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup