সর্বশেষ

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশি আটক

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশি আটকCity ads Investment (1)

আরো ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানীর তামান মেলাটির একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে ১৬ জন অবৈধ অভিবাসী এবং দুই স্থানীয় নাগরিককে আটক করে।

আটককৃতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১ ইন্দোনেশিয়া, ১ ভারত , ১ পাকিস্তানি, তিনজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। আটককৃতদের বয়স ২২ থেকে ৪৫ এর মধ্যে। এছাড়া দুইজন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি ও সাতজন স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ করা হয়েছে।

অভিযানের পর তিনি সাংবাদিকদের বলেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর অধীনে ডকুমেন্টেশন ও তদন্তের জন্য আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে।

ওয়ান মোহাম্মদ সাউপি প্রতিষ্ঠানের মালিক ও নিয়োগকর্তাদের সতর্ক করেছেন। যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা বৈধ নথি ছাড়া তাদের নিয়োগ বা থাকার অনুমতি দিচ্ছে এমন কারো সঙ্গে ইমিগ্রেশন বিভাগ আপস করবে না বলে জানান তিনি।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03