সর্বশেষ

ওমানে শিশুদের ব্যতিক্রমী সাইকেল উৎসব!

DfdffWeb Popup (3)

ওমানের আল-রুস্তাক শহরে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘বাইসাইকেল ম্যারাথন ২০২৬’। আল-শুয়া স্কুলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। শিশুদের এই প্রাণবন্ত সাইকেল দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, হেলমেট পরে সারিবদ্ধভাবে শহরের সড়কে সাইকেল চালাচ্ছে শিশুরা। পুরো পথে শিক্ষার্থীদের নিরাপত্তায় এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে রয়্যাল ওমান পুলিশ। সমাপ্তি রেখায় পৌঁছানোর সময় জাতীয় পতাকা হাতে সহপাঠী ও শিক্ষকেরা হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন।

আয়োজনটি সফল করতে রয়্যাল ওমান পুলিশের ট্রাফিক বিভাগ, দক্ষিণ আল-বাতিনার আল-ইহসান অ্যাসোসিয়েশন এবং আল-রুস্তাক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দল যৌথভাবে সহযোগিতা করে। শিশুদের শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে স্কুলের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)