Opens in a new tab
সর্বশেষ

বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, ২২ বছর পর গ্রেপ্তার ওমান প্রবাসী

হাটহাজারী থেকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার (1)Web Popup (3)

নাম-পরিচয় বদলে দীর্ঘ ২২ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়েও শেষরক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরের (৪৮)। চট্টগ্রামের ফটিকছড়ির চাঞ্চল্যকর রোজী আকতার সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার এই আসামিকে সোমবার দিবাগত রাতে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের নাম বদলে ‘মো. আজম’ পরিচয়ে ওমানে আত্মগোপন করেছিলেন এবং দেশে ফিরেও একই পরিচয়ে চলাফেরা করছিলেন।

Fatikchari2 mwaf18rdo8u0qx9

গতকাল মঙ্গলবার দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হাটহাজারীর ধলই ইউনিয়নের নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ির শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে নাছির ২০০৪ সালে মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার এড়াতে ওমানে পালিয়ে যান। দীর্ঘ সময় পর দেশে ফিরলেও শেষ পর্যন্ত গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েন তিনি। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ মে রাতে ফটিকছড়িতে প্রতিবেশী আবদুল মান্নান ও মো. নাছির মিলে রোজী আকতারকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। রোজীর পরিবার মান্নানের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তারা এই পৈশাচিক ঘটনা ঘটান। পরে আরও দুই সহযোগীর সহায়তায় রোজীর মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়। শুরুতে অপমৃত্যু মামলা হলেও পরে ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)