Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ওমানে মাত্র ১০ রিয়ালে মেয়ের বিয়ে দিলেন বাবা!

UntitledWeb Popup (3)

বিয়ে মানেই এখন লাখ লাখ টাকার খরচ আর আকাশছোঁয়া দেনমোহরের হিসাব। এমন সময় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করলেন ওমানের এক বাবা। মাত্র ১০ ওমানি রিয়াল দেনমোহরে মেয়েকে বিয়ে দিয়ে তিনি এখন সবার প্রশংসায় ভাসছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ২০০ টাকা।

ভিডিওতে দেখা যায়, দুই পরিবারের সম্মতিতে খুব সাধারণভাবে বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং নবদম্পতির সুখী ও বরকতময় জীবনের জন্য দোয়া করেন। অনেকেই বলছেন, বিয়ে সহজ হলে তরুণ-তরুণীদের ওপর থেকে সামাজিক চাপ অনেকটাই কমে যায়।https://www.youtube.com/watch?v=soAkwLVMVVg

ইসলামে দেনমোহর নির্ধারণ করা বাধ্যতামূলক হলেও এর পরিমাণ কত হবে, তা দুই পক্ষ আলোচনা করে ঠিক করতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে ওমানের অনেক পরিবারই এখন অতিরিক্ত খরচ এড়িয়ে সাশ্রয়ী উপায়ে বিয়ে দিতে উৎসাহিত হচ্ছে। এই ঘটনা শুধু ওমানে নয়, পুরো মুসলিম বিশ্বেই আলোচনার জন্ম দিয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)