Opens in a new tab
সর্বশেষ

প্রবাসীদের সাহায্য করে বিপাকে সৌদি নাগরিক!

Saudi (7) 6ae0843e7e69aWeb Popup (3)

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের পাশাপাশি তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। সম্প্রতি জাজান প্রদেশের আল-দাইর এলাকায় আটজন অবৈধ অভিবাসীকে গাড়িতে বহনের দায়ে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। আটকদের হেফাজতে নেওয়ার পাশাপাশি ওই সৌদি চালকের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসন ঠেকাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউকে অবৈধভাবে প্রবেশে সাহায্য করলে কিংবা আশ্রয় ও যাতায়াতের সুযোগ দিলে সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে বাড়ি ও গাড়িও। এমন কঠোর সাঁড়াশি অভিযানের মাঝেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর একই সময়ে আইন অমান্য করায় নতুন করে আটক হয়েছেন আরও সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ।

কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যমতে, বর্তমানে দেশটিতে নারী-পুরুষ মিলিয়ে ৪১ হাজারেরও বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে আছেন। এর মধ্যে অন্তত ২৩ হাজার জনকে দেশে ফেরার প্রয়োজনীয় কাগজপত্রের জন্য নিজ নিজ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া দ্রুত সৌদি ছাড়ার চূড়ান্ত নির্দেশ পেয়েছেন আরও ৯ হাজার ১৩৯ জন প্রবাসী।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)