Opens in a new tab
সর্বশেষ

ফিলিস্তিনের সমর্থনে লাল পোশাকে রাস্তায় লাখো মানুষ

37466042 3a46 4416 9cd7 563909216afeWeb Popup (3)

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও অমানবিক পরিস্থিতির প্রতিবাদে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রবিবার শহরটির মিউজিয়ামপ্লেইন স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। ‘রেড লাইন’ শীর্ষক এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় সবার পরনেই ছিল লাল রঙের পোশাক, যা গাজায় ঝরা রক্তের প্রতীকী প্রতিবাদ হিসেবে উপস্থাপন করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম নোভিভ এবং সেভ দ্য চিলড্রেনের মতো আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলোর প্রত্যক্ষ সমর্থনে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

বিক্ষোভকারীরা ডাচ সরকারের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন। গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় রোধে এবং যুদ্ধবিরতি কার্যকরে নেদারল্যান্ডস সরকারকে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে। লাল পোশাকে বিশাল এই জনসমুদ্র পুরো আমস্টারডাম শহরে এক ভিন্ন আবহের তৈরি করে, যা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বিশ্বজুড়ে জোরালো হতে থাকা জনমতেরই একটি প্রতিফলন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)