Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

মার্কিন কারাগারে কোরআন-বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

ImageWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ব্রুকলিনের একটি কারাগারে বিচারের অপেক্ষায় বন্দিজীবন পার করছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আর এই বন্দিদশায় তিনি এখন পুরোদমে ধর্মীয় অধ্যয়নে মনোনিবেশ করেছেন। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে এক ‘আত্মিক যাত্রায়’ নেমেছেন। তিনি কারাগারে নিয়মিত বাইবেল ও কোরআন পড়ার পাশাপাশি বিভিন্ন ধর্মযাজকের সঙ্গে আধ্যাত্মিক বিষয় নিয়ে সময় কাটাচ্ছেন।

গত ৮ নভেম্বর প্রকাশিত নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে মাদুরোর আইনি লড়াইয়ের চেয়ে তার বর্তমান দৈনন্দিন রুটিনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। জানা গেছে, আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহের কারণে তিনি ইতিমধ্যে কারাগারে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তবে তাদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে—তা শুধু ধর্মীয় নাকি আইনি কৌশলগত, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

আধ্যাত্মিকতার পাশাপাশি মাদুরোর শারীরিক অবস্থারও ব্যাপক পরিবর্তন ঘটেছে। কারাবাসের এই কয়েক মাসে তিনি আগের চেয়ে অনেক বেশি শুকিয়ে গেছেন। মাদুরোর খাদ্যাভ্যাস সম্পর্কে জানেন এমন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে নিম্নমানের খাবারের কারণেই মূলত তার ওজন দ্রুত কমছে। খাবার নিয়ে তিনি বেশ অসন্তোষ ও অভিযোগও করেছেন। তবে তার স্বাস্থ্যের বিষয়ে নিরপেক্ষ কোনো ডাক্তারি মূল্যায়নের কথা জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের এক ঝটিকা অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তারা মার্কিন ফেডারেল হেফাজতে ব্রুকলিনের ওই বন্দিশালায় রয়েছেন। ম্যানহাটনের আদালতে ইতিমধ্যে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি করেছেন ভেনেজুয়েলার সাবেক এই প্রেসিডেন্ট।

আর দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)