সর্বশেষ

ঘুমের মধ্যেই কোটিপতি হলেন আমিরাত প্রবাসী!

Dg rdgWeb Popup (3)

মাঝরাতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ভাগ্যবদলের অবিশ্বাস্য এক খবর আসে আমিরাতের এক প্রবাসীর কাছে। ‘বিগ টিকেট’ লটারিতে দুই কোটি দিরহাম জিতে নিয়েছেন ৪২ বছর বয়সী এই নারী। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৯৩ লক্ষ টাকা।

আবুধাবিতে অনুষ্ঠিত লাইভ ড্র চলাকালীন অনুষ্ঠান সঞ্চালকেরা যখন তাকে ফোন করেন, তখন ফিলিপাইনে রাত দেড়টা। গভীর ঘুমের কারণে তিনি ফোন ধরতে পারেননি। পরে আমিরাত প্রবাসী স্বামী ভিডিও কল করে তাকে এই মহাজয়লাভের খবরটি দেন। প্রথমে স্বামী তাকে শান্ত হয়ে বসতে বলেন এবং বুক ভরে দীর্ঘশ্বাস নিতে বলেন। এরপর খবরটি শুনে বার্নাডেটের মনে হচ্ছিল তিনি যেন কোনো ঘোরের মধ্যে আছেন বা নিছক স্বপ্ন দেখছেন।

এই বিপুল পরিমাণ অর্থ অবশ্য বার্নাডেট একা পাচ্ছেন না। তিনি ২০১৭ সাল থেকে ২২ জনের একটি দলের সঙ্গে যৌথভাবে এই লটারির টিকিট কিনে আসছিলেন। নিয়ম অনুযায়ী প্রতিবার দলের একেকজনের নামে টিকিট কেনা হতো। গত ১৪ সেপ্টেম্বর কেনা টিকিটটি ছিল বার্নাডেটের নামে, আর সেটিই এবার বাজিমাত করেছে। ফলে লটারি থেকে পাওয়া পুরো অর্থ দলের ২২ সদস্যের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বার্নাডেট একসময় আমিরাতে চাকরি করতেন, তবে গত বছর হাতের অস্ত্রোপচারের জন্য তিনি ফিলিপাইনে ফিরে যান এবং এরপর থেকে সেখানেই থাকছেন। অন্যদিকে তার স্বামী এখনও আমিরাতে কর্মরত।

লটারিতে পাওয়া নিজের অংশের টাকা দিয়ে ফিলিপাইনে থাকা বাড়ির মর্টগেজ বা ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছেন এই নারী। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিগ টিকেটের পরবর্তী ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে আরও বড় চমক, যার আর্থিক মূল্য আড়াই কোটি দিরহাম।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup