সর্বশেষ

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

AkWeb Popup (3)

আলোচিত মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলমের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে নতুন করে মুখ খুলেছেন তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা দাবি করেন, তিনি ওই সৌদি রাষ্ট্রদূতের বাগদত্তা ছিলেন। একই সঙ্গে এক মন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর দিকে কুনজর দেওয়ার সাহস কার আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, ‘কোন মন্ত্রীর সাহস আছে, একজন সৌদি রাষ্ট্রদূতের গার্লফ্রেন্ডের দিকে কুনজর দেবে? তার ওপর আমি তার বাগদত্তা। আমি চাইলেও, না চাইলেও, আমার লাইফে ওনলি ঈসা আলদুহাইলানই ছিল।’ তবে ঠিক কোন মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছেন কিংবা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই মডেল। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে অন্তর্জালজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

Megna isa

এর আগে গত ২৩ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আরেকটি স্ট্যাটাসের কারণেও আলোচনায় এসেছিলেন মেঘনা। ব্যক্তিগত জীবন ও অভ্যাস নিয়ে তিনি লিখেছিলেন, ‘ভাই আমি সারা জীবন ছিলাম ভার্জিন, মদ-সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকাপয়সার বিষয়েওংকর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করি না…।’ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কোনো একটি পোস্টের প্রতিক্রিয়ায় তিনি ওই স্ট্যাটাস দিয়েছিলেন বলে তখন ধারণা করা হয়েছিল।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পাশাপাশি তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’–এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবন ও নানা মন্তব্যের কারণে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। তবে এবার সাবেক সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক এবং এক মন্ত্রীর প্রসঙ্গ টেনে দেওয়া তাঁর এই নতুন স্ট্যাটাস ঘিরে ফের কৌতূহল তৈরি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup