Long Popup (2)
সর্বশেষ

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলায় ২ নাবিক নিহত

Hormuj 6a4d67db65914City

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে ফিলিপাইনের দুজন নাবিক নিহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় নৌপরিবহন কোম্পানি বাহরি গতকাল বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বাহরির দেওয়া বিবৃতি অনুযায়ী, গত সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ট্যাংকারটি এই হামলার শিকার হয়। তবে ঠিক কারা বা কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরেই এই প্রণালি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও বিকল্প বা সংক্ষিপ্ত পথে তেল সরবরাহ চালু রাখার যে প্রচেষ্টা চলছিল, নতুন করে এই হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক পথটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থাগুলো তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate