Long Popup (2)
সর্বশেষ

ওমানে পা পিছলে সাগরে পড়ে বাংলাদেশি প্রবাসী নিখোঁজ

GfdgsfProbashircityWebPopupUpdate

ওমানের সালালাহ অঞ্চলের দেলকুত উপকূলে আরব সাগরে পা পিছলে পড়ে আবু ছায়েদ (৩৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার পর থেকে ওই প্রবাসীকে উদ্ধারে ওমানের ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল টানা অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ আবু ছায়েদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া গ্রামের পাটোয়ারীর হাট এলাকার ২ নম্বর ওয়ার্ডের কিলালি বাড়ির আবুল খায়ের ও মনোয়ারা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র ও তাঁর সঙ্গে থাকা অন্য প্রবাসীদের বরাতে জানা যায়, ছুটির দিন হওয়ায় মঙ্গলবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে সালালাহর দেলকুত উপকূলে ঘুরতে গিয়েছিলেন আবু ছায়েদ। সেখানে সমুদ্রের কিনারে একটি পিচ্ছিল পাথরের ওপর দাঁড়ালে হঠাৎ পা পিছলে তিনি সাগরে পড়ে যান। প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।

এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা স্থানীয় জরুরি সেবা সংস্থায় খবর দিলে ওমানের ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর বিশেষজ্ঞ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সাগরে নিখোঁজ ওই প্রবাসীর কোনো সন্ধান মেলেনি। এদিকে আবু ছায়েদের নিখোঁজ হওয়ার খবর দেশের বাড়িতে পৌঁছালে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ সন্তানের সন্ধান পেতে উদ্ধার অভিযান জোরদার করার পাশাপাশি এ বিষয়ে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate