সর্বশেষ

আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু

Bangla post 19Web Popup (3)

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ অপর এক বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, আগুন লাগার সময় ওই বাংলাদেশিরা দোকানের ভেতরেই ঘুমোচ্ছিলেন। হঠাৎ আগুন লেগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে তারা আর বাইরে বের হতে পারেননি। ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ওই ছয়জনের মৃত্যু হয়। পরে দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup