Long Popup (2)
সর্বশেষ

কবে খুলবে ওমানের শ্রমবাজার?

Oman visaporbashi ismail 02dfty copy copyProbashircityWebPopupUpdate

ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির কর্মভিসা পুরোপুরি চালুর অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী ব্যবসায়ীরা। ২০২৩ সালের অক্টোবর থেকে নতুন ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করে ওমান সরকার। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলীসহ ১৩টি নির্দিষ্ট পেশাজীবী ক্যাটাগরিতে ভিসা চালু হলেও নির্মাণ, কৃষি ও সেবা খাতের সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা এখনো বন্ধ রয়েছে।

নতুন কর্মী নিয়োগের সুযোগ না থাকায় রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি ও পরিবহন খাতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। একাধিক প্রবাসী ব্যবসায়ী জানান, পর্যাপ্ত ও দক্ষ কর্মীর অভাবে তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তাদের মতে, ভিসা জটিলতা কেটে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ওমানে বাংলাদেশি বিনিয়োগের পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

ভিসা পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ওমানে নিযুক্ত বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জানিয়েছেন, ওমান সরকার এ বিষয়ে বেশ ইতিবাচক এবং বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরিগুলো সচল করতে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate