Long Popup (2)
সর্বশেষ

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

RapwProbashircityWebPopupUpdate

বগুড়া সদর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২১ জুলাই) রাতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ ঘটনার সঙ্গে জড়িত অপর এক ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন এবং মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম। পলাতক অপর অভিযুক্ত মাহবুবুর রহমান একই এলাকার বাসিন্দা এবং তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একজন কর্মচারী হিসেবে কর্মরত। এলাকাবাসী জানান, ভুক্তভোগী নারীর স্বামী একটি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি ছিলেন। অভিযোগ উঠেছে, স্বামীর এই অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা ওই মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন, যার জেরে একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

সম্প্রতি ওই নারীর স্বামী কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে তিনি বিষয়টি জানতে চান। তখন ভুক্তভোগী নারী পুরো ঘটনা খুলে বলেন। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দুই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এরই মধ্যে দুজনকে আটক করেছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate