Long Popup (2)
সর্বশেষ

কাবা চত্বরে একসঙ্গে কোরআন মুখস্থ করছেন ১৮০০ নারী!

Bcd14b8e 7672 4603 9323 70d84408823dProbashircityWebPopupUpdate

মসজিদে হারামে পবিত্র কোরআন হিফজ করার বিশেষ কোর্সে অংশ নিচ্ছেন ১ হাজার ৮০০ জনের বেশি নারী শিক্ষার্থী। কাবার আঙিনায় বসে একসঙ্গে কোরআন চর্চার এই অনন্য উদ্যোগে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে। মূলত গ্রীষ্মকালীন অবসর সময়কে অযথা নষ্ট না করে ফলপ্রসূ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ।

কোর্সটি চলবে টানা ৩০ দিন। এতে যে তিনটি বিষয়ের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে— তা হলো কোরআন মুখস্থ করা, পূর্বের পাঠ রিভিশন বা ঝালাই করে নেওয়া এবং কোরআনের বিভিন্ন পঠনপদ্ধতি আয়ত্ত করা। অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা জানান, এই কোর্সের মাধ্যমে তারা এখন সম্পূর্ণ নতুন কিরাতে এবং সঠিক উচ্চারণে কোরআন তিলাওয়াত শিখতে পারছেন। পবিত্র হারামের মতো বরকতময় স্থানে বসে এমন সুযোগ তাদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ককে আরও নিবিড় করে তুলছে।

আয়োজকরা আশা করছেন, এর মাধ্যমে কেবল কোরআন মুখস্থই নয়, বরং নারীদের মধ্যে কোরআনের জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ আরও দৃঢ় হবে। পবিত্র কাবা চত্বরে বসে এমন অসাধারণ একটি কোর্সে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশ-বিদেশ থেকে আসা নারী শিক্ষার্থীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate