ছিনতাইয়ের এই ঘটনাটি সৌদি আরবের রাজধানী রিয়াদের। একসময় এমন দৃশ্য দেশটিতে কল্পনা করা না গেলেও এখন ঘটছে দিনদুপুরে-প্রকাশ্যেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রাস্তায় এক ব্যক্তি কাঁধে বাক্স নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে মুখ ঢেকে রাখা এক যুবক গাড়ি থেকে নেমে তার পথরোধ করে এবং আরেক যুবক এসে তার ওপর চড়াও হয়। অভিযুক্ত দুইজন ওই ব্যক্তিকে জোরপূর্বক আটকে রেখে পকেট থেকে জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনাটি বেশ কিছুদিন আগের। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়েছিলো। সেইসাথে জননিরাপত্তা বজায় রাখতে যেকোনো সন্দেহভাজন কার্যকলাপ বা অপরাধের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সৌদির পুলিশ প্রশাসন।









