সর্বশেষ

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

2cc5c016 307b 4e38 83b4 7e8ad7cfe3a5ProbashircityWebPopupUpdate

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজ স্ত্রীকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী। রোববার দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলম চৌধুরীর স্ত্রী তিন সন্তানের জননী রিনি বেগমের সঙ্গে লক্ষ্মীপুর জেলার হানিফের ছেলে জাহাঙ্গীর আলমের গোপন প্রেমের সম্পর্ক চলছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় এবং নিয়মিত যোগাযোগ হতো। বিষয়টি নিয়ে স্বামী আলম চৌধুরীর মনে দীর্ঘদিন ধরে সন্দেহ হচ্ছিল।

রোববার দিবাগত রাত ৮টার দিকে আলম চৌধুরী তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে ফিরে নিজ কক্ষে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতির জটিলতা বুঝে স্ত্রী রিনি বেগম স্বামীকে তালাক দেওয়ার কথা জানান এবং প্রেমিকের সঙ্গে বিয়ের দাবি তোলেন।

পরিস্থিতি সামাল দিতে ও স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে আলম চৌধুরী নিজেই ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাতেই আলম চৌধুরী নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ওই নারীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন চলছিল। এবার আলম নিজেই হাতেনাতে ধরে ফেলেন এবং স্ত্রীর সম্মতিতেই সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate