সর্বশেষ

আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা

B6Probashir city Popup 19 03

ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে মাঝআকাশে ধ্বংস হওয়া ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমিরাত কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে এই হামলা রুখে দেয়। কিন্তু ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত টুকরো নিচে পড়ার কারণেই মূলত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। সতর্কতামূলক ব্যবস্থা ও নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে পেট্রোকেমিক্যাল কারখানাটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক বা কাঠামোগত ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় আজ ভোর ৬টা ৪৪ মিনিটে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন কোনো তথ্য প্রচার না করে শুধু সরকারি সূত্রের ওপর নির্ভর করতে বলা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার পাশাপাশি সর্বশেষ নির্দেশনার জন্য সরকারি যোগাযোগমাধ্যমগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। খবরটি গালফ নিউজের বরাতে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03