সর্বশেষ

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা চালু!

Web Image14 20260224City ads Investment (1)

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন একটি সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সুবিধার আওতায় এখন থেকে প্রবাসী করদাতারা মুঠোফোনের পরিবর্তে তাঁদের নিবন্ধিত ই-মেইল ঠিকানাতেই ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাবেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সুবিধার্থে নেওয়া এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী করদাতাদের জন্য একটি নতুন ‘বিশেষ নিবন্ধন’ পদ্ধতি চালু করা হয়েছে। যেসব করদাতা আগে দেশে থাকা অবস্থায় বায়োমেট্রিক মুঠোফোন নম্বর দিয়ে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছিলেন, কিন্তু বর্তমানে বিদেশে অবস্থানের কারণে মুঠোফোনে ওটিপি পাচ্ছেন না এবং পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, মূলত তাঁদের সমস্যা সমাধানের জন্যই এই ই-মেইল ভেরিফিকেশন বা যাচাই পদ্ধতিটি চালু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থায় ই-মেইলের মাধ্যমে ভেরিফিকেশন সুবিধা পেতে হলে প্রবাসী করদাতাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনকারীকে তাঁর নিজস্ব ই-মেইল ঠিকানা থেকে এনবিআরের নির্ধারিত ই-মেইলে (ereturn@etaxnbr.gov.bd) একটি বার্তা পাঠাতে হবে। আবেদনের সঙ্গে করদাতার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভিসার পাতার স্ক্যান করা অনুলিপি যুক্ত করতে হবে। এর পাশাপাশি বিদেশে তাঁর বর্তমান ঠিকানা, সেখানকার মুঠোফোন বা টেলিফোন নম্বর এবং সর্বশেষ দেশ ছাড়ার তারিখের প্রমাণপত্রও সরবরাহ করতে হবে।

করদাতার দাখিল করা এসব কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করার পর এনবিআর ই-মেইল ভেরিফিকেশনের আবেদনটি অনুমোদন করবে। এরপর প্রবাসীরা তাঁদের ভেরিফায়েড ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে খুব সহজেই পাসওয়ার্ড রিসেট থেকে শুরু করে নিবন্ধন সম্পন্ন করা এবং ই-রিটার্নসংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন। এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই সহজ পদ্ধতি ইতিমধ্যে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২০২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে নিজেদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এই ধারাবাহিকতায় আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব ব্যক্তিশ্রেণির করদাতাকে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup