সর্বশেষ

সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

BSF accused of beating two Bangladeshis to death at borderCity ads Investment (1)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। রোববার (৩০ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ ও ৭৭ নম্বরের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিজিবি।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ইব্রাহিম ওরফে রিংকু (২৮) এবং পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মমিন মিয়া (২৯)। স্থানীয়দের দাবি, তারা সীমান্ত দিয়ে গবাদিপশু আনতে গিয়েছিলেন। পাঁচ সদস্যের ওই দলের তিনজন পালিয়ে এলেও, মমিন ও রিংকুকে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়।

পরে বিভিন্ন সূত্রে জানা যায়, আটক দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও ভয়ের কারণে নিহতদের পরিবার এখনো আনুষ্ঠানিক অভিযোগ করতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা।

পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন জানান, স্থানীয় বাজারে গিয়ে তিনি দুই যুবকের নিখোঁজ ও পরবর্তীতে মৃত্যুর খবর শুনেছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি প্রকাশ্যে বলতে সংকোচবোধ করছেন।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে অনানুষ্ঠানিকভাবে শুনেছেন এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ অভিযোগ অস্বীকার করেছে, পাশাপাশি নিহতদের পরিবারও এখনো বিজিবির কাছে কোনো অভিযোগ দেয়নি। তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03