Long Popup (2)
সর্বশেষ

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

Abu Taha and Sabiqun Nahar remarriedProbashircityWebPopupUpdate

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার বিচ্ছেদের প্রায় এক মাস পর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে তালাক সম্পন্ন হয়েছিল। তবে মঙ্গলবার সাবিকুন নাহার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তারা আবার একসঙ্গে হয়েছেন।

এক আবেগঘন লেখায় সাবিকুন নাহার জানান, দাম্পত্য বিচ্ছেদের বাস্তবতা ও সন্তানদের মানসিক যন্ত্রণাই তাদের আবার একত্রিত হওয়ার প্রধান কারণ। তিনি লিখেছেন, ‘এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালই চূড়ান্ত সাফল্য। আয়িশা তার বাবাকে খোঁজে, আর উসমান তার মায়ের অভাব অনুভব করে—এই সত্য আমাদের ভেঙে দিয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, বিচ্ছেদের পর যে মানসিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য করে। সাবিকুন নাহার বলেন, অনেক ভুল বোঝাবুঝি, রাগ ও আবেগের কারণে সম্পর্ক ভেঙে যায়, তবে পরে তারা উপলব্ধি করেন—এই বিচ্ছেদের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সন্তানদের ওপর।

নিজের লেখায় তিনি জানান, ‘হয়তো এটিই ছিল আমাদের তাকদির। কিছু সিদ্ধান্ত ভুল হয়েছিল, কিছু ভুল বোঝাবুঝিও ছিল। আর যেভাবে সবকিছু ঘটেছে, তাতে বুঝেছি—আমাদের সন্তানদের জন্যই আমরা আবার একসঙ্গে থাকাই শ্রেয়।’

শেষে তিনি আল্লাহর ওপর ভরসা রেখে বলেন, ‘আলহামদুলিল্লাহ, উসমান ও আয়িশা আবার তাদের বাবা-মাকে এক ছাদের নিচে পেয়েছে। এ জন্য আল্লাহর কাছে অসীম শোকরিয়া।’

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate