সর্বশেষ

শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করলো মালয়েশিয়া

Malaysia denies allegations of labor exploitationWeb Popup (3)

মালয়েশিয়ায় স্থানীয় ও বিদেশি শ্রমিকদের শোষণ করা হচ্ছে—জাতিসংঘের বিশেষজ্ঞদের এমন মন্তব্যের পর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রী স্টিভেন সিম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় মালয়েশিয়া সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অভিযোগ আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করা হয়।

শনিবার বুকিত মেরতাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেতন, আবাসন ও নথিপত্রসংক্রান্ত অভিযোগে সরকার কখনোই আপস করে না। শ্রম আইন লঙ্ঘন করলে যেকোনো নিয়োগদাতার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরও জানান, অভিবাসন–সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একই নীতিতে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারকেসো বোর্ড চেয়ারম্যান দাতুক সেরি সুবহান কামাল এবং সংস্থাটির প্রধান নির্বাহী দাতুক সেরি ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ। কর্মসূচির তথ্য অনুযায়ী, তিন দিনের এ উদ্যোগে মোট ৭০ জন নিয়োগদাতা দেরিতে কর পরিশোধের কারণে আরোপিত অর্থদণ্ড কমানোর আবেদন করেছেন। মোট জরিমানার পরিমাণ ছিল ২ লাখ ৫ হাজার ১৮৫ রিঙ্গিত।

এর আগে জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ, প্রতারণা এবং ঋণের ফাঁদে পড়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের মতে, মালয়েশিয়ায় এখনো প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিকদের শোষণের ঘটনা ঘটে। তবে মালয়েশিয়া সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, শ্রমিকের অধিকার সুরক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup