Long Popup (2)
সর্বশেষ

সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

Young man returning from abroad dies from snake biteProbashircityWebPopupUpdate

চাঁদপুরের হাইমচরে বিষধর সাপের কামড়ে সোহেল গাজী (৩০) নামের এক প্রবাসফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার নীলকমল ইউনিয়নের নতুন ঈশানবালা বাজারের একটি ভাতের হোটেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলকমল ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার রেহান উদ্দিন গাজীর ছেলে সোহেল সকালে হোটেলে গরুর দুধ ফ্রিজে রাখার সময় নিচে লুকিয়ে থাকা সাপের কামড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও চরাঞ্চলের কারণে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি। পরে ট্রলারযোগে প্রায় এক ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ভাই বুলু গাজী জানিয়েছেন, সোহেল দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। প্রবাসে থাকাকালীন তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে এলাকার এক মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন করেন তিনি। বুলু গাজী আরও বলেন, “ছোটভাই সব কাজেই সহায়তা করতো। আজ সকালে গরুর দুধ দিতে গিয়ে তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”

হাইমচর থানা সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ সোহেলকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে পরিবারের লিখিত আবেদন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক প্রবাসফেরত যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে নীলকমল ইউনিয়ন ও মোল্লাকান্দি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate