সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি মৃত্যু

Bangladeshi dies of heart attack in south africaWeb Popup (3)

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রি টাউনের ব্রাকপানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি ব্যবসায়ী মোশাররফ হোসেন সোহাগ (৪৮)। রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সোহাগ ব্যবসায়িক কাজে মনির হোসেন নামে আরেক বাংলাদেশির দোকানে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নিকটবর্তী ডেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি আরও দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।বাংলাদেশি মৃত্যু

মরহুম সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৭নং বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চার বোন ও তিন ভাইয়ের মধ্যে চতুর্থ। দেশে তার বৃদ্ধা মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০০৭ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং পরবর্তীতে একাধিকবার দেশে সফর করেন। সর্বশেষ ২০২২ সালের ১৫ ডিসেম্বর তিনি আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

সোহাগ ইসলামিক ফোরাম অব আফ্রিকার গাউটেং প্রভিন্সের সহযোগী সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের সভাপতি মো. শরীফ উদ্দিন শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রবিবার ব্রাকপানের তাওহীদ জামে মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup