Opens in a new tab
সর্বশেষ

সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী

Bangladeshi expatriate dies after being hit by private car in saudi arabiaWeb Popup (3)

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের এক প্রবাসী যুবক। নিহতের নাম কাজি রানা (২৬)। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়া এলাকার বাসিন্দা কাজি মো. শাহজাহানের বড় ছেলে। দুর্ঘটনার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গত রোববার (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) সেখানে তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কাজি রানা মাত্র পাঁচ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। রিয়াদ শহরে একটি ফুড কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন শুক্রবার অন্যান্য দিনের মতো ফুড ডেলিভারি শেষে বাসায় ফিরছিলেন।

রানার পরিবারের ভাষ্য অনুযায়ী, বাসার সামনে গাড়ি পার্ক করার সময় হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন দ্রুত পুলিশে খবর দিলে, পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয় রানাকে। দুইদিন ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে রোববার রাতে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

নিহতের পিতা কাজি মো. শাহজাহান জানান, “আমার দুই ছেলের মধ্যে রানা ছিল বড়। মাত্র ৫ মাস হলো সে বিদেশে পাড়ি জমিয়েছে, এখন লাশ হয়ে দেশে ফিরছে।” তিনি আরও জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)