সর্বশেষ

পাকিস্তানের হামলায় ভারতের এক জেলা কমিশনার নিহত

Indian district commissioner killed in pakistan attackCity ads Investment (1)

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মীরে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ওমর আব্দুল্লাহ সামাজিক মাধ্যম এক্সে জানান, রাজৌরি শহরের জেলা কমিশনার রাজ কুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘এই প্রাণহানিতে আমার শোক প্রকাশের ভাষা নেই।’

তিনি আরও বলেন, ‘গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি (রাজ কুমার থাপ্পা) একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি।’

ওমর আব্দল্লাহ জানান, আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত হেনেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।

শনিবার সকাল থেকে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ব্যাপক গোলাগুলি এবং তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে পাকিস্তান ভারতের পাঠানকোট, উদমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup