সর্বশেষ

লন্ডন প্রবাসীর জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা

লন্ডন প্রবাসীর জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টাCity ads Investment (1)

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ অভিযোগ করেছেন, তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিচ্ছেন প্রতিবেশী মুহিদ মিয়া ও তার সহযোগীরা। গত ১২ এপ্রিল মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন।

প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ জানান, মৌজা বনগাঁও-এর এসএ ও আরএস রেকর্ডভুক্ত মোট ৬১ শতক জমি তার মৌরসী সম্পত্তি। তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে ট্যাক্স ও খাজনা পরিশোধ করে আসছেন। তবে বিদেশে অবস্থানের সুযোগ নিয়ে মুহিদ মিয়া (৬০), শাহ আলম (৩০), নুর আলম (২৬), কাওছার মিয়া (৬০), আক্তার মিয়া (৫০), গিলমান মিয়া (৪৮), ও জাবেদ মিয়া (৩৯) তার জমির গাছপালা কেটে ফেলে সেখানে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করেন।

আব্দুল আজিজ আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্যদের অবগত করেও কোনো সমাধান না পেয়ে তিনি মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা (নং ৮৯/২৫ইং) দায়ের করেন। আদালত ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন এবং পুলিশের কাছে ১২ মে ২০২৫ তারিখের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

তবে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন আব্দুল আজিজ। তিনি বলেন, পুলিশ অভিযুক্তদের কার্যক্রম বন্ধ না করে বরং তার পরিবারের হয়রানির পথ বেছে নেয়। এমনকি মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে সাক্ষ্য প্রত্যাহারে বাধ্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আদালতের স্থিতাবস্থার আদেশ (মামলা নং- ৯৬/২০২৪) বহাল থাকলেও কার্যত সেটি মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কেউ দেশে ফিরতে সাহস পাচ্ছেন না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03