সর্বশেষ

যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব

Youtube is being blocked on phonesProbashir city Popup 19 03

বর্তমানে বিশ্বজুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা—সব কিছুর জন্য ইউটিউব হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু ইউটিউব ব্যবহারকারীদের জন্য এসেছে এক দুঃসংবাদ। খুব শিগগিরই কিছু পুরোনো আইফোনে বন্ধ হয়ে যাবে ইউটিউব অ্যাপের সেবা।

প্রযুক্তি প্রতিনিয়তই এগিয়ে চলেছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার নিজেদের আপডেট করে চলেছে। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র iOS 16 বা এর পরবর্তী সংস্করণে চলা ডিভাইসেই ইউটিউব অ্যাপ ব্যবহার করা যাবে। ফলে যেসব পুরোনো আইফোনে এই সংস্করণ সাপোর্ট করে না, সেখানে অ্যাপটি আর চালু হবে না।

ইউটিউব অ্যাপ বন্ধ হয়ে যাবে এমন কয়েকটি আইফোন মডেল হলো: iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7, iPhone 7 Plus, প্রথম প্রজন্মের iPhone SE এবং iPod touch 7th Generation।

তবে এ পরিস্থিতিতে পুরোনো ডিভাইস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। এসব ফোনে সরাসরি অ্যাপ ব্যবহার না করা গেলেও, গুগল ব্রাউজারের মাধ্যমে (m.youtube.com ঠিকানায় গিয়ে) ইউটিউবের ভিডিও দেখা সম্ভব হবে।

এর আগেও একই রকম কারণে হোয়াটসঅ্যাপ কিছু পুরোনো ফোন থেকে তাদের সেবা প্রত্যাহার করে নেয়। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের ধারায় পুরোনো ডিভাইসগুলো ক্রমেই পিছিয়ে পড়ছে, যা ব্যবহারকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03