Opens in a new tab
সর্বশেষ

 শনিবার ওমানে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

HW67 ksbsAAsncRWeb Popup (3)

ওমানের আল আমরাতে ক্রিকেট গ্রাউন্ডে আগামী শনিবার (১৪ নভেম্বর) বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মেগা ফাইনাল। স্থানীয় সময় সকাল ৯টায় শিরোপা নির্ধারণী এই মহারণে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার নিজ নিজ সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রিকেট বিশ্বের এই দুই পরাশক্তি।

সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। পেসার রিজওয়ানউল্লাহর বোলিং তোপে বাংলাদেশ মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়। জবাবে মাত্র ২১.৫ ওভারেই অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি। অন্যদিকে, আরেক সেমিফাইনালে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচান্দানির ৯৩ ও ভি কে বিনীতের অপরাজিত ৫৭ রানের সুবাদে ৭৯ বল হাতে রেখেই অনায়াসে জয় তুলে নেয় তারা।

আল আমরাতে মাত্র ছয় দিনের ব্যবধানে এটি হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের দ্বিতীয় লড়াই। এর আগে গ্রুপ পর্বের দেখায় ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন উইকেটকিপার ব্যাটার হামজা জহুর। ফলে শনিবারের ফাইনালে ভারতের সামনে যেমন প্রতিশোধের দারুণ সুযোগ, তেমনি পাকিস্তানের লক্ষ্য নিজেদের আধিপত্য ধরে রেখে শিরোপা উৎসব করা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)