Long Popup (2)
সর্বশেষ

ফুটবল মাঠে সৌদি শেখদের তুমুল মারামারি

Untitled 1.pnghProbashircityWebPopupUpdate

শান্তির দেশ সৌদি আরবে লাঠিসোঁটা নিয়ে তুমুল মারামারির ঘটনা ঘটল। সাদা আলখাল্লা পরা সৌদি শেখদের ওপর রীতিমতো চড়াও হলেন ক্ষুব্ধ ফুটবল সমর্থকেরা। সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে আল নাসর ও আল হিলালের মধ্যকার রোমাঞ্চকর এক লড়াইয়ের শেষটা এভাবেই রূপ নিল চরম সহিংসতা আর রণক্ষেত্রে।

মঙ্গলবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে জয়ের সুবাস পাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, রেফারির শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল হজম করে বসে তারা। ১-১ গোলের এই ড্রয়ে শিরোপার স্বপ্ন প্রায় ফিকে হয়ে যাওয়ায় মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন আল নাসরের সমর্থকেরা। সেই ক্ষোভ থেকেই গ্যালারির সীমানা পেরিয়ে আল হিলালের ভিআইপি বক্সের সামনে চলে আসেন একদল উগ্র দর্শক।

ভিডিওতে দেখা যায়, সেখানে থাকা সৌদি শেখ ও আল হিলাল সমর্থকদের সাথে নীল জার্সিধারীদের রীতিমতো হাতাহাতি ও লাঠিপেটা চলছে। এসব দৃশ্যের তীব্র নিন্দা জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, হারলেই পেশাদারি আচরণ ভুলে এমন দাঙ্গা বাঁধানো আল নাসর সমর্থকদের অভ্যাসে পরিণত হয়েছে। কোটি ডলার খরচ করে বিশ্বমানের তারকাদের নিয়ে গড়া লিগে এমন লঙ্কাকাণ্ড ফুটবল বিশ্বের কাছে এক বিশাল লজ্জার জন্ম দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate