সর্বশেষ

ওমরায় নিলেন স্বামী, প্রেমিকের সাথে লাপাত্তা স্ত্রী

Husband takes wife missing with lover for umrahProbashir city Popup 19 03

ফরিদপুরের চন্দ্র বাজার, শলিল দিয়া এলাকার আউয়াল মাতাব্বরের কন্যা সাথী বেগমকে গত মাসের ২৫ তারিখে তার স্বামী আরফান খান ভাই পবিত্র ওমরা করার জন্য সৌদি আরব নিয়ে যান। ওমরাহ ছিল তাদের জন্য আত্মিক শুদ্ধি ও পারিবারিক বন্ধন দৃঢ় করার সময়। স্বামী আরফান বিশ্বাস করতেন, আল্লাহর পবিত্র ভূমিতে প্রার্থনা ও ওমরা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে, এবং পারিবারিক ও নৈতিক বন্ধনকে শক্তিশালী করবে।

ওমরাহ শেষে তারা রিয়াদের এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন। তবে স্বামী জরুরী কাজে বের হওয়ার সুযোগে সাথী বেগম বাসায় থাকা গয়না, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে নিয়ে পরকীয়া সম্পর্কিত প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।

ঘটনার পর স্বামী আরফান ভাই গভীর হতাশা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। তিনি জানান, “ওমরা করার জন্য তাকে সৌদি আরব নিয়ে এসেছি, যাতে তার ধর্মীয় ও পারিবারিক বন্ধন দৃঢ় হয়। এভাবে চলে যাওয়াটা অমার্জনীয়।”

এ ঘটনায় তিনি ভাবিকে খুঁজে পাননি এবং পরিস্থিতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ওমরা হলো বিশ্বাস ও পারিবারিক বন্ধনের মহৎ ধর্মীয় পালনের সময়, কিন্তু ব্যক্তিগত স্বার্থের কারণে এর অপব্যবহার এ ধরনের নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03