Long Popup (2)
সর্বশেষ

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

BeFunky collage 30 68031879c6e83ProbashircityWebPopupUpdate

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনশক্তির বিশ্বব্যাপী উপস্থিতি থাকলেও শিক্ষার ঘাটতি এবং দক্ষতার অভাবে বিদেশে তারা তুলনামূলকভাবে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের মানুষের বড় অংশ বিদেশে নানা পেশায় যুক্ত থাকলেও প্রশিক্ষণ ও ভাষাজ্ঞানের ঘাটতির কারণে বেশিরভাগ বাংলাদেশি উচ্চমানের পেশায় প্রবেশ করতে পারেন না। একই পদে অন্য দেশের কর্মীরা বেশি বেতন পেলেও বাংলাদেশিরা কম বেতন পাচ্ছে—এটাকে তিনি রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

Untitled 1

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশে ভালো কর্মসংস্থান পেতে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি বলেন, জাপানের ‘এন–ফোর’ লেভেল ভাষা প্রশিক্ষণ করতে ছয় মাসের মতো সময় লাগে, যা অর্জন করতে পারলে জাপানে কর্ম–সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই দেশের বিপুল জনশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীরা ভিসা পাওয়ার পর বিদেশে গিয়ে প্রায়ই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন না, যা চাকরির নিম্নবেতনের অন্যতম কারণ। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে দক্ষতা উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate