সর্বশেষ

এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট, কমানো হবে পাসপোর্ট ফি

Airport e gates to open within a week, passport fees to be reducedWeb Popup (3)

আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের বিমানবন্দরগুলোর ই-গেট পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে ই-পাসপোর্টধারীরা পাসপোর্ট দেখিয়ে সরাসরি ই-গেট ব্যবহার করতে পারবেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সভায় সাম্প্রতিক অগ্নিকাণ্ড, প্রবাসীদের সেবা উন্নয়ন এবং পাসপোর্ট ফি নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মান জানিয়ে তাদের পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। জাহাঙ্গীর আলম বলেন, “আমরা তাদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তারা অনেক সময় প্রাপ্য সম্মান পান না। তাই আপাতত তাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে। কতটুকু কমানো হবে, তা আলোচনা করে নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “প্রবাসীরা যাতে বিমানে ও বিমানবন্দরে উন্নত সেবা পান, সে দিকেও নজর দেওয়া হবে। বিমানের ভাড়া কমানো সম্ভব হলে সেটিও বিবেচনা করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ই-গেটগুলোতে প্রয়োজনীয় ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীরাও ই-পাসপোর্ট সুবিধা পাবেন। তিনি আশা প্রকাশ করেন, “সব কিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট সেবা আবার চালু করা সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup