সর্বশেষ

তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Tarique rahman can come to the country whenever he wants home affairs advisorProbashircityWebPopupUpdate

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং তিনি চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই। তিনি যদি ফিরে আসতে চান, তাহলে তার অধিকার আছে।” এ সময় তিনি করোনাভাইরাস সংক্রমণ বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং মাস্ক পরার ওপর গুরুত্ব দেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়ি এলাকার একটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও তার দিনব্যাপী সফরের অংশ হিসেবে দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate