সর্বশেষ

উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন: রাশেদ খাঁন

Protest if advisor doesn't resign within 48 hours rashed khanProbashircityWebPopupUpdate

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় ‘ডামি’ রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশ ছেড়েছেন। তাই তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। অন্যথায় সারাদেশে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে। পরে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানের কাছে হস্তান্তর করেন।

গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে মো. রাশেদ খাঁন ছাড়াও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান এবং গণঅধিকার পরিষদদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আবদুল হামিদ তার ছেলে ও শ্যালককে নিয়ে ৮ মে রাত ৩টার দিকে দেশ ছেড়ে পালিয়েছেন। তারা প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় তিনি কীভাবে পালাতে পারলেন? আবদুল হামিদ একজন ‘ফ্যাসিবাদী’ ও হত্যা মামলার আসামি। সরকার ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং আবদুল হামিদকে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate