Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

লালগালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লালগালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টাWeb Popup (3)

সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, কতবার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।

এরপর তিনি থানার ভেতরে প্রবেশ করার পরপরই এসব লাল গালিচা সরিয়ে ফেলতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)