সর্বশেষ

সৌদিতে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

Saudi porbashiWeb Popup (3)

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি কর্তৃপক্ষের জারি করা সব ধরনের নিরাপত্তাজনিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করারও জোরালো আহ্বান জানানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই সতর্কবার্তা দেওয়া হয়।

844758314 1123067866856094 5443279123820300023 n

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, একে অন্যের সঙ্গে আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) অন্যান্য মাধ্যমে প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। এমনকি নিজেদের স্মার্টফোনে এসব কন্টেন্ট সংরক্ষণ করা এবং ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানে যাতায়াত করা থেকেও প্রবাসীদের বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে জরুরি তথ্য বা আইনি সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের শ্রমসংক্রান্ত যেকোনো সহায়তার জন্য টোল-ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মৃত্যু বা বড় ধরনের জরুরি প্রয়োজনে +৯৬৬৫৬৭০২১১৮০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য হালনাগাদ তথ্য পেতে প্রবাসীদের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup