Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে আগুনে পুড়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

AkProbashircityWebPopupUpdate

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং বাকি ৫ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল রোববার রাতে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড়ের বাসিন্দা। বাকি পাঁচজন পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। সৌদি আরবের দুর্ঘটনাকবলিত ওই একই কারখানায় কর্মরত ছিলেন আত্রাই উপজেলার মহোনঘোষ গ্রামের জহরুল ইসলাম, যিনি বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছেন। তাঁর দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিক এবং তাঁর দুই ছেলে মহুন প্রামাণিক ও সুমন প্রামাণিক রয়েছেন। এ ছাড়া ওই একই গ্রামের জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামাণিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাঁচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিলের মৃত্যুর বিষয়টি জানা গেছে।

মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের সোফা কারখানায় আগুনের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি কর্মীর নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে নিহতদের মধ্যে নওগাঁ বা অন্য কোনো জেলার ঠিক কতজন রয়েছেন, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। আজ সোমবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে বলা যাবে বলে তিনি জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate