সর্বশেষ

সৌদির মন্ত্রিসভায় বড় পরিবর্তন আনলেন বাদশা

Saudi (2) 6a5264446730cWeb Popup (3)

নিজের মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ। মন্ত্রিসভায় কয়েকজন নতুনকে যুক্ত ও পুরাতনকে সরিয়ে দিয়েছেন তিনি। শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন বাদশা আব্দুল আজিজ। নতুন দায়িত্বে বর্তমান জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমানকে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

অপরদিকে সদ্য সাবেক হওয়া শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আলকোরায়েফকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মিনিস্টার অব কাউন্সিলে যুক্ত ও দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। সামরিক শিল্প কর্তৃপক্ষের গভর্নর আহমেদ আল-ওহালিকে বরখাস্ত করেছেন বাদশা আব্দুলআজিজ। তার জায়গায় এ ক্ষেত্রে গভর্নর করা হয়েছে সাবেক শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আলকোরায়েফকে।

এছাড়া নতুন ডিক্রির মাধ্যমে ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদটি একজন মন্ত্রীর সমান। আলাদা এক নিয়োগে ইশহান বিন আব্বাস বাফাগিহকে জেদ্দা প্রদেশের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ। তার পদটিও একজন মন্ত্রীর সমান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup