সর্বশেষ

সৌদি পৌঁছেছেন বাংলাদেশের সকল হজযাত্রী, ২৪ জনের মৃত্যু

Rz4dbzj4Web Popup (3)

বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এবার মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

এখনো পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া ২৪ জন বাংলাদেশির মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নজরুল ইসলাম নামের এক হজযাত্রী ইন্তেকাল করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup