Long Popup (2)
সর্বশেষ

বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি

More than 100 officials arrested in Saudi ArabiaProbashircityWebPopupUpdate

বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি পুলিশ। আসন্ন পবিত্র হজ সামনে রেখে কোনো ধরনের ভিজিট ভিসায় হজ পালন করা যাবে না বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিশিয়াল পেজ থেকে সরাসরি বাংলায় লেখা একটি পোস্টার শেয়ার করে এই কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সব প্রকার ভিজিট ভিসা কোনোভাবেই হজ পালনের অনুমতি প্রদান করে না। অর্থাৎ পর্যটন, ব্যক্তিগত, পারিবারিক বা ট্রানজিট—কোনো ধরনের ভিজিট ভিসাতেই হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ নেই। হজ পালনের জন্য অবশ্যই নির্দিষ্ট হজ ভিসা অথবা স্থানীয়দের ক্ষেত্রে বৈধ হজ পারমিট থাকতে হবে। আরও জানানো হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বেআইনিভাবে হজ করানোর প্রলোভন দেখায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

C7173381 724b 422b 9336 086a82cf2fd5

এ ধরনের প্রতারকদের সম্পর্কে তথ্য দিতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে কল করে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তার ওপর কোনো আইনি দায়ভার থাকবে না বলেও নিশ্চিত করেছে পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate