Long Popup (2)
সর্বশেষ

হজের আগমুহূর্তে পবিত্র স্থাপনায় যেসব জিনিস নিষিদ্ধ করল সৌদি আরব

Hajj on visit visa 20261 768x402ProbashircityWebPopupUpdate

আসন্ন হজ মৌসুম উপলক্ষে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে মিনা, মুজদালিফা ও আরাফাতের মতো পবিত্র স্থানগুলোতে সব ধরনের গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সরঞ্জাম জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে যেকোনো ধরনের গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলা বহন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, মিনার হাজি আতিথ্যকেন্দ্র এবং বিভিন্ন সরকারি স্থাপনাসহ হজের পবিত্র স্থানগুলোতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। মূলত চলতি বছরের হজে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে নেওয়া বিস্তৃত নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পবিত্র স্থানগুলোতে কারও কাছে গ্যাস সিলিন্ডার বা রান্নার চুলা পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে মিনা, মুজদালিফা ও আরাফাতের সব স্থাপনা ও এলাকায় তদারকি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে। বার্ষিক এই পবিত্র হজ পালনকালে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজির সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate