Long Popup (2)
সর্বশেষ

আজ থেকে মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

Saudi police checking permits upon entry into makkah 2025 800x500ProbashircityWebPopupUpdate

আজ সোমবার থেকে অনুমতিপত্র বা পারমিট ছাড়া প্রবাসী শ্রমিক ও পর্যটকদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘পারমিট ছাড়া হজ নয়’—এই স্লোগানকে সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

নতুন নিয়মানুযায়ী, শুধুমাত্র মক্কা অঞ্চলের ইকামাধারী প্রবাসী, হজের বিশেষ পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজ করার বৈধ অনুমতিপত্র থাকলেই মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এর বাইরে কোনো প্রবাসী মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাঁকে প্রবেশপথের চেকপোস্টগুলো থেকে ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ ভিসায় আসা বিদেশি নাগরিকদের জন্য দেশ ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ জিলকদ অর্থাৎ আগামী ১৮ এপ্রিল। একই তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সৌদি নাগরিক ও প্রবাসীসহ সবার জন্যই ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট প্রদান বন্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যে, ১ জিলকদ থেকে হজের ভিসা ছাড়া অন্য যেকোনো ধরনের ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। হজের পারমিট এখন ‘আবশির’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate